নভেম্বর ২৫, ২০২৬, ০২:৪৫ পিএম
দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে উপহার হিসেবে বাইসাইকেল দেবে সরকার। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে ছাত্রীদের জন্য আনা কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে মান ও ব্যবহারিক দিক পরখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে বিতরণের জন্য নির্ধারিত বিভিন্ন ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।
সরকারের এই কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ জোগানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রদর্শনী ও বাইসাইকেল পরখ করার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন