রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৪৯ পিএম

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে জাতীয় নির্বাচনের মডেল হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না, তবে এটি ভবিষ্যতের নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো খবর পাওয়া যায়নি এবং গণমাধ্যমেও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি। এটি একটি আনন্দের খবর।

ভবিষ্যৎ নির্বাচনের মডেল

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল। ডাকসুর পর জাকসুসহ যে কয়েকটি নির্বাচন হবে, সেগুলোও ভালো পরিবেশে হবে বলে আশা করছি।" তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে।

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী, ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।