সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব : প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:২২ পিএম

নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব : প্রধান উপদেষ্টা

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে, আমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ি, তবে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব। তিনি বলেন, আমরা ব্যর্থ হতে চাই না। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যা দেখে সারা বিশ্ব আমাদের অনুসরণ করবে। তিনি 'জুলাই আকাঙ্ক্ষা' বাস্তবায়নের জন্য সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, "যত ধর্মীয় পার্থক্যই থাকুক না কেন, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য।"

তিনি আরও বলেন, "নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, আমরা মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে চাই।" প্রধান উপদেষ্টা বলেন, "আমরা নতুন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।"

এর আগে, দুর্গাপূজা উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূস বেলা ১১টার দিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।