বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রতীক বেছে নিতে এনসিপিকে ইসির চিঠি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০৫:৩৫ পিএম

প্রতীক বেছে নিতে এনসিপিকে ইসির চিঠি

ছবি - সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটিকে ৫০টি প্রতীকের মধ্যে একটিকে বেছে নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে পছন্দসই প্রতীক লিখিতভাবে কমিশনকে জানাতে বলা হয়েছে।গত ৩০ সেপ্টেম্বর ইসি এনসিপিকে এই চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এনসিপির আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। এনসিপি তাদের আবেদনপত্রে পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করেছিল।কিন্তু এখানে একটা ছোট সমস্যা হয়েছে: নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ প্রতীকটি অন্তর্ভুক্ত নেই।

ইসি জানিয়েছে, দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে কমিশনকে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।বরাদ্দযোগ্য ৫০টি প্রতীক হলো: আলমিরা, খাট, টেলিফোন, ফ্রিজ, মোড়া, উটপাখি, মুড়ি, তবলা, বক, মোরগ, কলম, চার্জার লাইট, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ী, থালা, বেঞ্চ, লিচু, কাঁপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, শঙ্খ, কম্পিউটার, জগ, দোলনা

, বালতি, সেলাই মেশিন, কলা, জাহাজ, প্রজাপতি, বেলুন, সোফা, টিউবওয়েল, ফুটবল, বৈদ্যুতিক পাখা, স্যুটকেস, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মগ, হরিণ, টেবিল, মাইক, হাঁস, টেবিল ঘড়ি, ময়ূর, হেলিকপ্টার ও মোবাইল ফোন।এনসিপির পছন্দের প্রতীকের মধ্যে 'কলম' ও 'মোবাইল ফোন' বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় থাকায়, তারা এই দুটোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারে, অথবা অন্য কোনো বিকল্প প্রতীকও পছন্দ করতে পারে।