রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৪:৩৩ পিএম

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশের বেশ কিছু জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার (৮ নভেম্বর)। জরুরি রক্ষণাবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রংপুর, জয়পুরহাট এবং বগুড়া জেলার কিছু এলাকা, পাশাপাশি সিলেট শহরের কিছু গুরুত্বপূর্ণ এলাকায়ও লম্বা সময় বিদ্যুৎ থাকবে না।বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) এবং পিডিবি (পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড)।

অঞ্চলসময়কালমোট সময়কারণএলাকাগুলোরংপুরসকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৯ ঘণ্টারক্ষণাবেক্ষণমাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, মুলাটোল থানা, লাইন্স স্কুল ও এর পার্শ্ববর্তী এলাকা।জয়পুরহাটসকাল ৭:৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত৭.৫ ঘণ্টাঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তনগুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেব পাড়া,

স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ তৎসংলগ্ন এলাকা।বগুড়া (বিক্রয় ও বিতরণ বিভাগ-৩)সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত৬ ঘণ্টাগাছের ডালপালা কর্তনছিলিমপুর,

মেডিকেল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিও কলেজ ও ফুলতলা।সিলেট (পিডিবি)সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত১০ ঘণ্টারক্ষণাবেক্ষণশিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার, মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা।