নভেম্বর ১১, ২০২৫, ১০:০৩ পিএম
সদ্য বিএনপিতে যোগদান করা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, যতদিন পর্যন্ত খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। তিনি স্পষ্ট করে বলেন, যতবার এই নাম মুখে আসে, তা কেবল ঘৃণা থেকেই আসে।
সম্প্রতি নাটোরে বিএনপির এক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় স্নিগ্ধের মুখ ফসকে ‘শেখ’ শব্দটি উচ্চারিত হয়। তিনি বলছিলেন।
আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, তিনি ছোটবেলা থেকেই আমাদের আপসহীন দেশনেত্রী শেখ... আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন।
বক্তব্যের এই অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।বিষয়টির ব্যাখ্যা দিতে মঙ্গলবার স্নিগ্ধ নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের। বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের।
তিনি আরও লেখেন, “যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই, যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।”উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন