সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০২:৪২ পিএম

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে এবং এই রায় বাস্তবায়ন করা হবে। তিনি সতর্ক করে বলেন, যারাই ফ্যাসিবাদী হবে তাদেরই এমন অবস্থা হবে।

শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বলেন, আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল ছিল না।

এটা একটা মাফিয়া সংগঠন ছিল। তিনি অভিযোগ করেন, সংসদে দাঁড়িয়ে তারা সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে। তিনি বলেন,

এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এবং গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো দলের কার্যক্রমে বাধা দেওয়া না হয়।ছাত্র গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে হয়নি উল্লেখ করে তিনি বলেন, যারা '২৪-এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে, তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ যেমন ক্ষমতার মসনদ ধরে রাখতে সব ধরনের দমন-পীড়ন চালিয়েছিল, ফ্যাসিবাদী হলে এমন পরিণতি তাদেরও বরণ করতে হবে।

ভূমিকম্প নিয়ে শায়খ আহমাদুল্লাহ যে কথাগুলো বলেছেন, তা মূলত একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৈতিকতার বার্তা। এই দুই নেতার বক্তব্য ভিন্ন প্রেক্ষাপটে দেওয়া হলেও, দেশের রাজনৈতিক ও ধর্মীয় আলোচনায় তাদের মন্তব্যগুলো গভীর প্রভাব ফেলেছে।