শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

পতিত স্বৈরাচারকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: আইনমন্ত্রী 

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ১২:২৪ পিএম

পতিত স্বৈরাচারকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: আইনমন্ত্রী 

দেশের মানুষ পতিত স্বৈরাচারকে আর কখনো রাজনীতি ও সন্ত্রাস করার সুযোগ দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার সকালে এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনাকে যারা ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের সাধারণ মানুষকে চেনেন না। দেশের মানুষ কখনোই ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করার সুযোগ দেবে না।

সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, দেশে যারা বোমা হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং অনেককে গ্রেপ্তারও করেছে।

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকরাও স্বচক্ষে দেখছেন কারা দেশে সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে না।