শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
শেখ হাসিনা প্রত্যাবর্তন

হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১২:৩৭ পিএম

হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করেছে সরকার। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ ভারত সরকারের।

আজ শনিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই কথা জানান।

আইনমন্ত্রী বলেন, সরকার দেশের প্রচলিত আইন ও আইনি কাঠামোর আওতায় প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছে। এখন কূটনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ভারতের সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে।

উল্লেখ্য, এর আগেও সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে জানানো হয়েছে যে ক্ষমতাচ্যুত নেতৃত্বকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।