শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
ড্রোন ভূপাতিত

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১২:২৮ পিএম

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কুহেস্তাক উপকূলীয় এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইরানের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সিরিক উপকূলীয় এলাকায় মোতায়েন দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় পরিচালিত প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। 

এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্বদিকে অবস্থিত। এমকিউ-১ প্রিডেটর যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিকসের তৈরি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নক্ষম একটি চালকবিহীন বিমান। এটি মূলত যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী পরিচালনা করে থাকে।