সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে খালেদা জিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৬:১৫ পিএম

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার পর গুলশানের বাসভবন 'ফিরোজা' থেকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম জিয়া বিগত কয়েক বছর ধরে লিভারসহ নানা জটিল অসুস্থতায় ভুগছেন।

সেই ধারাবাহিকতায় নিয়মিত কিছু শারীরিক জটিলতার ফলোআপ পরীক্ষা করতেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।উল্লেখ্য, বর্তমানে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে খালেদা জিয়া নিজ বাসভবনে অবস্থান করছেন।