নভেম্বর ২৪, ২০২৫, ০৮:৪৮ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে এভার কেয়ার হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় তিনি দেশের জনগণের কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, হাসপাতালের একটি মেডিকেল বোর্ড চেয়ারপারসনের বর্তমান শারীরিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে।
ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চেয়ারপারসন দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন, যাতে মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন এবং তিনি যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেদিন থেকেই তাকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়।
জানা যায়, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যর লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে ১১৭ দিন অবস্থান করার পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করছিলেন। সর্বশেষ শারীরিক অবস্থার গুরুতর বিবেচনায় তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হলো। মেডিকেল বোর্ড তার পুরনো অসুস্থতা ও বর্তমান জটিলতাগুলো পর্যবেক্ষণ করে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের চেষ্টা করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন