সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপি‍‍`র শীর্ষ ৩ নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১১:৪৯ এএম

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপি‍‍`র শীর্ষ ৩ নেতা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের তিন নেতা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনসিপি'র সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এভারকেয়ার হাসপাতালে যান।

ফুসফুসের সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।

সংকটাপন্ন খালেদা জিয়াকে দেখতে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে যাচ্ছেন। এর আগে প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার।