সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আগের মতোই আছেন খালেদা জিয়া, বিদেশে নেয়ার সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১০:০৬ পিএম

আগের মতোই আছেন খালেদা জিয়া, বিদেশে নেয়ার সিদ্ধান্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি নিশ্চিত করেছেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে বলেও জানান তিনি।শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, চিকিৎসার দায়িত্ব হাসপাতালের। তবে যতটা ভালো চিকিৎসা প্রয়োজন, তার ব্যবস্থা করা হয়েছে।

বিদেশে নেওয়ার বিষয়: "মেডিকেল বোর্ড দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিলে জানানো হবে। বিদেশ যাওয়ার বিষয়টি মেডিকেল বোর্ড ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।"তদারকি: তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেডিকেল বোর্ডের সাথে তিনি সব বিষয়ে সমন্বয় করছেন।

ডা. জাহিদ হোসেন এ সময় হাসপাতালে সবাইকে এসে ভিড় না করার অনুরোধ জানিয়ে বলেন, এটি একটি হাসপাতাল। খালেদা জিয়া ছাড়া এখানে আরও ৩০০ রোগী রয়েছে। তাদের চিকিৎসা যাতে ব্যাহত না হয়, সে জন্য হাসপাতালে যথাসম্ভব কম ভিড় করার এবং চিকিৎসকদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।