সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ডিআরইউ নবনির্বাচিত নেতাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাল জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ১০:১০ পিএম

ডিআরইউ নবনির্বাচিত নেতাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাল জামায়াত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।আজ রোববার (৩০ নভেম্বর) ডিআরইউ’র নির্বাচন অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে জামায়াত নেতারা শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সংগঠনের নেতৃত্ব নির্বাচন করেছে।

তারা আশা প্রকাশ করেন, ডিআরইউ প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি দলমত নির্বিশেষে গণমানুষের কল্যাণে জাতীয় স্বার্থে আপোষহীন ভূমিকা অব্যাহত রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আগামীতেও সেই ধারা অব্যাহত রাখবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সেক্রেটারির পক্ষে মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন তাৎক্ষণিক ফুলের শুভেচ্ছা জানান।