ডিসেম্বর ৩, ২০২৫, ১০:১৭ পিএম
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল ও কোরআন খতম হয়েছে।সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর উদ্যোগে আজ বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী শহরের লেকভিউতে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে নাছিম ফারুক খান মিঠু বলেন:দেশের জন্য নিবেদিতপ্রাণ ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তিনি দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছেন, তা আমরা চিরস্মরণীয় মনে রাখি।"
তিনি মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য এবং দেশের জনসেবায় পুনরায় সক্রিয় হওয়ার জন্য প্রার্থনা করেন।
মাহফিলে দোয়া পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের ইমাম মুফতী ইয়াসিন আলম খান। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও জনসেবায় অবতীর্ণ হওয়ার জন্য ফরিয়াদ জানান।এ ছাড়া দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণেরও দোয়া করা হয়।দোয়া মোনাজাত শেষে হাফেজে কোরআন, এতিম, দুস্থ অসহায়দের সঙ্গে নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশ নেন নাছিম ফারুক খান মিঠু।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন