সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যক্তিগত মান-অভিমান ভুলে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ হোন: আমীর খসরুর আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:২০ পিএম

ব্যক্তিগত মান-অভিমান ভুলে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ হোন: আমীর খসরুর আহ্বান

ব্যক্তিগত মান-অভিমান ভুলে গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানের দলীয় কার্যালয়ে এলডিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

আমীর খসরু বলেন, দেশ ও দলের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনে দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এই ঐক্যই দলকে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ‌নি সহ বেশ কয়েকজন সিনিয়র নেতার উপস্থিতিতে বিপুল সংখ্যক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে এই নতুন যোগদানকারীদের স্বাগত জানান আমীর খসরু। এলডিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান এবং বিএনপি নেতার এই ঐক্যের আহ্বান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে।