বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ দোয়া চাইলেন সারজিস আলম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:৩৮ পিএম

স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ দোয়া চাইলেন সারজিস আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রার্থনা জানান।পোস্টে সারজিস আলম লিখেছেন,আল্লাহ, আমাদের ন্যায় ও ইনসাফের পথের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে হেফাজত করুন।’

উল্লেখ্য, জুমার নামাজের পর শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদী। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গুলির বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার পর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক। একজন প্রার্থীর ওপর এমন হামলার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।