সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদীর গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:৫২ পিএম

হাদীর গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন,গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই। কোনও সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।”

তিনি আরও বলেন,এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।”ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করেছেন, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর পরই গুলিবিদ্ধ হাদীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন।আগেও হত্যার হুমকি পেয়েছিলেন ওসমান হাদী উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ওসমান হাদী হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন।

তিনি জানিয়েছিলেন, তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করে এসব হুমকি দেওয়া হচ্ছিল। ওইদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ওসমান হাদী লিখেছিলেন, তাকে নজরদারিতে রাখা হচ্ছে, তার বাড়িতে আগুন দেওয়া হবে, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করা হবে এবং তাকে হত্যা করা হবে। তিনি আরও লেখেন, “এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদীকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদী তৈরি করে দেবেন।”