সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন নাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:০৭ পিএম

গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন নাহিদ

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে এনসিপির পক্ষ থেকে মুশফিক উস সালেহীন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে এদিন দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদী।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।গুরুতর অবস্থা, কোমায় আছেন ওসমান হাদী।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ এই হামলার বিষয়ে নিশ্চিত করে জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং তিনি এখন কোমায় আছেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন।

দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। একজন প্রার্থীর ওপর এমন হামলার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।