ডিসেম্বর ১২, ২০২৫, ০৬:২৪ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এ সময় হাসপাতালের ভেতরে সহযোদ্ধা হাদির অবস্থা দেখে হাসনাত আবদুল্লাহ কান্নায় ভেঙে পড়েন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিকেলে জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল। তার মাথার ভেতরে গুলি আছে এবং বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে। হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে। আমাদেরকেও মেরে ফেলা হতে পারে। তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন ওসমান হাদী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন