সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:০৭ পিএম

হাদির ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের।

রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন,দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এই দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপিসহ সকল অঙ্গসংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।"এদিকে ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তিনি এই হামলাকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। এছাড়া আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষকে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে এখন কোমাতে আছেন এবং তার মাথায় গুলি লাগায় অবস্থা খুবই গুরুতর।