ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:২৫ পিএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ রাখা চলবে না। এই সংগ্রামকে তিনি বাংলাদেশের অস্তিত্ব এবং গণতন্ত্রের বাঁচা-মরার সংগ্রাম বলে অভিহিত করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ বাসভবনে ৮ নং শুলক বহর ও ৪২ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,জাতি আমাদের সঙ্গে আছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো বিভেদ নয়।
এটা আমাদের বাঁচা-মরার সংগ্রাম, শুধু আমাদের নয় বাংলাদেশের বাঁচা-মরার সংগ্রাম, গণতন্ত্রের বাঁচা-মরার সংগ্রাম। আগামী দিনের দেশ গড়ার সংগ্রাম।"তিনি আরও বলেন, জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তবে আগামী দিনের দেশ গঠনের সব পরিকল্পনা করা আছে।যেদিন থেকে সরকার গঠন হবে সেদিন থেকে কাজ শুরু হবে, ইনশাআল্লাহ। হাতে সময় নেই, জনগণের প্রত্যাশা অনেক।"তিনি গণতন্ত্রের পথ থেকে বিএনপির বিচ্যুত না হওয়ার ইতিহাস তুলে ধরে বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল, আর শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, মানুষের ঘরে ঘরে গিয়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে।এ সময় সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, মহানগর বিএনপির সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ চৌধুরী, গোলাম কাদের চৌধুরীর নোবেল, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন