রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ: নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০১:৫৩ পিএম

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। তিনি বলেন, সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, সাম্য ও মানবিক মর্যাদার জন্য ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য, মানবিক মর্যাদা পাইনি। উপরন্তু দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।

তিনি আরও বলেন, যারা পতিত শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার, নির্বাচন বানচালের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে এবং সরকারের ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত হবে না বলেও তিনি মনে করেন।

ভোট প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হয়ে জনগণের কাছে যাবে। তাঁর আশা, সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। ভবিষ্যতমুখী রাজনীতির প্রত্যয়ে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও তিনি আহ্বান জানান।