সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি : আখতার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:৫৭ পিএম

হাদির লড়াইটা যেন আমরা পরিপূর্ণ করতে পারি : আখতার

জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি যে সাংস্কৃতিক বিপ্লব ও সার্বভৌমত্বের লড়াই শুরু করেছিলেন, তা পরিপূর্ণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় হাদির জানাজা নামাজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আল্লাহ শরিফ ওসমান হাদি ভাইকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে কবুল করেছেন।

তিনি উল্লেখ করেন:আমাদের লক্ষ্য এই বাংলাদেশকে সব ধরণের বিদেশি আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করা। ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই লড়াইকে যেন আমরা তাঁর অনুপস্থিতিতে পরিপূর্ণ করতে পারি, সেই দোয়াই আজ আমরা করি।

বক্তব্যে তিনি শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদসহ জুলাই বিপ্লবের সকল শহীদের কথা স্মরণ করেন। আখতার হোসেন বলেন, এই শহীদরা যে বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়াই এখন আমাদের প্রধান দায়িত্ব।গোটা বাংলাদেশকে জুলাই বিপ্লবের চেতনায় একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দল-মত এবং সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এই ঐক্যই বাংলাদেশকে রক্ষা করবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন জুলাইয়ের স্পিরিট ধারণ করে আমরা একটি গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ে তুলতে পারি।জানাজা শেষে তিনি হাদির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন।