রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটার তালিকায় যুক্ত হলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:০৪ পিএম

ভোটার তালিকায় যুক্ত হলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। শনিবার রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করা হয়েছে।জানা গেছে, তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসনে।

অন্তর্ভুক্ত গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করেছিলেন।

নির্বাচন কমিশনের প্রক্রিয়া শেষে তাঁর নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এর ফলে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে তাঁর আর কোনো আইনি বাধা (ভোটার হওয়া সংক্রান্ত) রইল না।