সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সিলেটের জনসভায় ভোট চাইলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০২:১৭ পিএম

সিলেটের জনসভায় ভোট চাইলেন তারেক রহমান

সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হয়ে প্রধান অতিথির ভাষণ শুরু করেন। তারেক রহমান তার বক্তব্যে বিগত বছরগুলোর নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন যে অতীতে দেশে ‘আমি-ডামি’ ও ‘নিশিরাতের’ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল ।

এবং উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে  তিনি প্রতিশ্রুতি দেন যে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে জবাবদিহিতামূলক সরকার গঠন করা হবে এবং লুটপাটের রাজনীতি বন্ধ করা হবে।জনসভায় তারেক রহমান বিশেষ করে নারী ভোটার ও তরুণদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। 

তিনি ঘোষণা করেন যে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি মা-বোনকে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এছাড়া দেশের শিক্ষিত ও কর্মক্ষম তরুণদের জন্য বেকার সমস্যা দূর করতে কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অঙ্গীকার করেন তিনি। 

তারেক রহমান বলেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে নাগরিকদের দৈনন্দিন জীবনের সকল সমস্যা দূরীকরণে তার দল অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে সিলেট আলিয়া মাদরাসা মাঠ এবং এর আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই নেতাকর্মীরা সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মাঠে জড়ো হন। মাঠ ছাপিয়ে জনস্রোত পাশের রাস্তাগুলোতেও অবস্থান নেয়। 

দীর্ঘ দুই দশক পর সিলেটে তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ জনসভাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। মঞ্চ থেকে তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার দলীয় প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চালানোর নির্দেশ দেন।সিলেটের এই সফল জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। 

ফেরার পথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আয়োজিত নির্বাচনী পথসভায় অংশ নেবেন। বুধবার রাতে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং তরুণদের সাথে ‍‍`দ্য প্ল্যান‍‍` শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিলেটের এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে যে বিএনপি মাঠ পর্যায়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।