জুন ১৫, ২০২৬, ১২:৫২ পিএম
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। গত রোববার সন্ধ্যায় সেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে তারা এই আয়োজনে বক্তা ছিলেন।অনুষ্ঠানটির মূল শিরোনাম ছিল ‘দ্য স্টুডেন্ট-লেড আপরাইজিং অ্যান্ড দ্য ফিউচার অব পোস্ট-রেভল্যুশনারি বাংলাদেশ’।
আলোচনায় হাসনাত ও সাদিক দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের প্রভাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে, সে বিষয়েও তারা কথা বলেছেন। অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির এই আয়োজনে বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন