শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
তেঁতুলিয়া ইউনিয়ন

সরকারদলীয় হুইপ আখতারুজ্জামানের তেঁতুলিয়ায় মতবিনিময়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৭:০৭ পিএম

সরকারদলীয় হুইপ আখতারুজ্জামানের তেঁতুলিয়ায় মতবিনিময়

তেঁতুলিয়া ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১১নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এবং দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ এবং বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আখতারুজ্জামান মিয়া দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূলের শক্তিকে আরও সুসংহত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা প্রদান করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। ১১নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত মতবিনিময় করা হয়।