রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কবর রচনা করতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:১৭ পিএম

ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কবর রচনা করতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

ছবি - সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ (সিডিএপিএস)-এর উদ্যোগে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ‘ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান লেখক, গবেষক ও দার্শনিক ফরহাদ মজহার।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "জুলাই সনদের বাস্তবায়ন ও স্বৈরাচার শেখ হাসিনার বিচার কার্যকরের মাধ্যমেই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কবর রচনা করতে হবে।"

সাবেক সচিব ও কূটনীতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী।

সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক সাংবাদিক সাদেক রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কর্নেল (অব.) হাসিনুর রহমান (বীর প্রতীক) এবং প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।