রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত: ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ১২:২০ পিএম

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত: ডা. শফিকুর রহমান

ছবি - সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নয়। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তিনি মনে করেন, আল্লাহভীরু মানুষ যখন সমাজের নেতৃত্বের আসনে বসবেন, তখনই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে।ডা. শফিকুর রহমান আক্ষেপ করে বলেন, স্বাধীনতার এত বছর পরও আমরা এখনো একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি।

এই পরিস্থিতিতে তিনি ওলামা ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা জাতির জন্য সঠিক পথ দেখান এবং কোরআন-হাদিসের আলোকে নিজেদের জ্ঞানকে কাজে লাগান।তাঁর এই বক্তব্য জামায়াতের আগামী দিনের রাজনৈতিক কৌশল ও সামাজিক অবস্থান কেমন হতে পারে, সে বিষয়ে একটা ইঙ্গিত দেয়।