অক্টোবর ২১, ২০২৫, ০১:৪৯ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের চার দিন পর এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যরাও থাকতে পারেন। বৈঠকে জুলাই সনদের পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোটের সময়সূচি এবং আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়ING ফিল্ড’ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন