সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন ডা. জাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১১:০২ পিএম

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন ডা. জাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন

এই ঘোষণায় দিনাজপুর-৬ (ঘোড়াঘাট-বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।ডা. এ জেড এম জাহিদ হোসেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি এর আগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এটি একটি সম্ভাব্য তালিকা এবং প্রয়োজনে এতে পরিবর্তন আসতে পারে। তিনি আরও জানান, যেসব আসনে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর প্রার্থীরা থাকবেন, সেসব আসন বিএনপি সমন্বয় করে নেবে।প্রার্থী তালিকা ঘোষণার আগে, আজ দুপুরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির এক দীর্ঘ বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হয়।