নভেম্বর ৩, ২০২৫, ১১:০৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিকভাবে ২৩৭টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। তবে, দেশের মোট ৩০০টি আসনের মধ্যে বাকি ৬৩টি আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রার্থীদের তালিকা প্রকাশের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, সেই সমস্ত দলের সঙ্গে কথা বলে যে সমস্ত আসন আমরা ঘোষণা করিনি, তারা আসতে পারেন। অথবা আমাদের (ঘোষিত) আসনও আমরা পরিবর্তন করতে পারি। এটা আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা।’
যে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলো হলো:
-
ঠাকুরগাঁও-২
-
দিনাজপুর-৫
-
নীলফামারী-১ ও ৩
-
লালমনিরহাট-২
-
বগুড়া-২
-
নওগাঁ-৫
-
নাটোর-৩
-
সিরাজগঞ্জ-১
-
পাবনা-১
-
ঝিনাইদহ-১, ২ ও ৪
-
যশোর-৫
-
নড়াইল-২
-
বাগেরহাট-১, ২ ও ৩
-
খুলনা-১
-
পটুয়াখালী-২ ও ৩
-
বরিশাল-৩
-
ঝালকাঠি-১
-
পিরোজপুর-১
-
টাঙ্গাইল-৫
-
ময়মনসিংহ-৪ ও ১০
-
কিশোরগঞ্জ-১ ও ৫
-
মানিকগঞ্জ-১
-
মুন্সিগঞ্জ-৩
-
ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০
-
গাজীপুর-১ ও ৬
-
নরসিংদী-৩
-
নারায়ণগঞ্জ-৪
-
রাজবাড়ী-২
-
ফরিদপুর-১
-
মাদারীপুর-২
-
সুনামগঞ্জ-২ ও ৪
-
সিলেট-৪ ও ৫
-
হবিগঞ্জ-১
-
ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬
-
কুমিল্লা-২ ও ৭
-
লক্ষ্মীপুর-১ ও ৪
-
চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫
-
কক্সবাজার-২
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন