নভেম্বর ৩, ২০২৫, ১১:১২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত এই প্রাথমিক তালিকায় ১০ জন নারী নেত্রীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হলো— দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১।
বেগম খালেদা জিয়া ছাড়া প্রাথমিক তালিকায় মনোনয়ন পাওয়া অন্য নারী প্রার্থীরা হলেন:
-
নাটোর-১: ফারজানা শারমিন
-
যশোর-২: মোছা. সাবিরা সুলতানা
-
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
-
শেরপুর-১: সানসিলা জেবরিন
-
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
-
ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি
-
ফরিদপুর-২: শামা ওবায়েদ
-
সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর (লুনা)
-
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ
বিএনপি মহাসচিব জানিয়েছেন, এটি একটি সম্ভাব্য প্রার্থী তালিকা এবং এতে পরিবর্তন আসতে পারে। বাকি ৬৩টি আসন যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে পরে ঘোষণা করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন