নভেম্বর ৫, ২০২৫, ১০:৪২ এএম
আমরা যারা বিএনপি করি, আমাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ থাকবে না। কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব।"—এই আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব নিউ হোস্টেল মাঠে মনোনয়ন পাওয়ার পর নেতাকর্মী ও সমর্থকদের আনন্দ উল্লাসে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, ‘আমরা সবাই বিএনপির কর্মী। প্রতিটি গ্রামে-গঞ্জে পাড়া-মহল্লায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে হবে। জনগনের ভোটে বিএনপিকে জয়ী করে এ আসনটি দলকে উপহার দিতে হবে।’তিনি আরও বলেন, ‘আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে যোগ্য প্রার্থী ভেবে মনোনয়ন দিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে।
এ সময় তিনি ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মী এবং জনগণের সহযোগিতা কামনা করেন এবং মনোনয়ন দেওয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন