নভেম্বর ২২, ২০২৫, ০৯:২২ এএম
ইসলামের পাঁচটি স্তম্ভ বা রুকনের মধ্যে নামাজ অন্যতম। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের।
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। একজন মুমিনের জন্য যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।
আজ শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ইংরেজি, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের (২২ নভেম্বর) এবং আগামীকালের ফজর নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো—
| ওয়াক্ত | সময় |
| জোহর | ১১:৪৭ মিনিট |
| আসর | ৩:৩৬ মিনিট |
| মাগরিব | ৫:১৫ মিনিট |
| এশা | ৬:৩২ মিনিট |
| ফজর (আগামীকাল রোববার) | ৪:৫৮ মিনিট |
বিভাগ অনুযায়ী সময় যোগ-বিয়োগ
উপরে উল্লিখিত সময়ের সঙ্গে দেশের অন্যান্য বিভাগের জন্য স্থানীয় সময় অনুযায়ী নিম্নের সময়টুকু যোগ বা বিয়োগ করে নিতে হবে:
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম : ০৫ মিনিট
সিলেট : ০৬ মিনিট
যোগ করতে হবে
খুলনা : ০৩ মিনিট
রাজশাহী : ০৭ মিনিট
রংপুর : ০৮ মিনিট
বরিশাল : ০১ মিনিট


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন