বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:১২ পিএম

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে

ছবি: সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার থেকে নতুন মাস গণনা শুরু হবে এবং আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। শনিবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। দেশের জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত আকাশ পর্যবেক্ষণের তথ্য যাচাই করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।