মে ২১, ২০২৬, ০৭:৫১ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরাবরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ মে সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানানো হয়েছে।
জামাতগুলোর সময়সূচি ও ইমামদের নাম নিচে দেওয়া হলো:
প্রথম জামাত: সকাল ৭টা (ইমাম: মুফতি মো. মিযানুর রহমান)
দ্বিতীয় জামাত: সকাল ৮টা (ইমাম: ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান)
তৃতীয় জামাত: সকাল ৯টা (ইমাম: মুফতি মো. আব্দুল্লাহ)
চতুর্থ জামাত: সকাল ১০টা (ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন)
পঞ্চম জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট (ইমাম: জুবাইর আহাম্মদ আল-আযহারী)
কোনো কারণে নির্ধারিত ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। প্রতিটি জামাতের জন্য একজন করে মুকাব্বির নিয়োগ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।নিরাপত্তার পাশাপাশি সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ কর্তৃপক্ষ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন