বৌদ্ধ সম্প্রদায়ের তিন মাসব্যাপী বর্ষাবাস শুরু
খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের তিন মাসব্যাপী বর্ষাবাস শুরু হয়েছে। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আজ বুধবার থেকে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। আত্মশুদ্ধি, ধ্যান, সাধনা ও আত্মসংযমের মাস হিসেবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই সময়টির গুরুত্ব অপরিসীম।আজ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে জেলা সদরের য়ংড় বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে সমবেত প্রার্থনাসহ নানা