গাইবান্ধার রাজা বিরাটে টিকে আছে প্রাচীন সারী ধর্ম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে রাজাহার ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক রাজা বিরাট এলাকা। এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক জনপদে গড়ে ওঠা সাঁওতাল পল্লীতে আজও বেঁচে আছে তাদের শতবর্ষী ঐতিহ্য ও প্রাচীন সারী ধর্ম। আধুনিক সভ্যতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও প্রকৃতি ও স্রষ্টার প্রতি নিজেদের আদিম বিশ্বাসকে পরম মমতায় আগলে