নভেম্বর ৮, ২০২৫, ০৪:২১ পিএম
আসন্ন আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যাম্পসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার (০৮ নভেম্বর) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি এই খবর নিশ্চিত করেছে। তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দলটি একটি ভারসাম্যপূর্ণ দল গড়েছে।চলতি মাসের ১৯ তারিখ টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রয়েল চ্যাম্পস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।
দলের নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সাকিব।তিনি বলেন, “রয়েল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য সত্যিই এক বড় সম্মান। এত প্রতিভাবান খেলোয়াড় ও দক্ষ কোচিং স্টাফের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।”
সাকিব আরও বলেন, তাঁরা মাঠের ভেতরে-বাইরে দু'জায়গাতেই দারুণ কিছু উপহার দিতে চান এবং দর্শকদের জন্য এক উত্তেজনাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুম উপস্থাপন করতে চান। নতুন দল হিসেবে তাঁদের উদ্যম ও শক্তিই হবে সবচেয়ে বড় প্রেরণা বলে জানান এই অলরাউন্ডার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন