সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সূচি ও সময়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ০৯:৫৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সূচি ও সময়

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার ‘সি’ গ্রুপে স্থান পাওয়ায় লিটন-সাইফদের দলকে লড়তে হবে বেশ কঠিন প্রতিপক্ষের সঙ্গে।

বাংলাদেশের এই গ্রুপে আছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। একইসঙ্গে উঠতি শক্তি নেপাল এবং প্রথমবারের মতো বিশ্বকাপে আসা ইতালিও রয়েছে।

এমন কঠিন প্রেক্ষাপটে বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার—গ্রুপের প্রথম দুইয়ে থেকে সুপার এইটে যাওয়া।টুর্নামেন্টের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডস-এর ম্যাচের মাধ্যমে।

একইদিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কঠিন গ্রুপ হওয়ায় বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচই হবে নির্ণায়ক।

গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের সময়সূচি নিচে দেওয়া হলো:

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময়
৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ কলকাতা বিকেল ৩:৩০ মিনিট
৯ ফেব্রুয়ারি ইতালি কলকাতা সকাল ১১:৩০ মিনিট
১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড কলকাতা বিকেল ৩:৩০ মিনিট
১৭ ফেব্রুয়ারি নেপাল মুম্বাই রাত ৭:৩০ মিনিট

 

গ্রুপ দলসমূহ
গ্রুপ ‘এ’ ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’ বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি
গ্রুপ ‘ডি’ সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত