ডিসেম্বর ২, ২০২৫, ০৩:৪৯ পিএম
সিরিজ নির্ধারণী ম্যাচে মুস্তাফিজ-রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ১১৭ রানে অলআউট আয়ারল্যান্ড। মঙ্গলবার (০২ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে স্টার্লিংয়ের ৩৮ রানে ভর করে ১৯.৫ ওভারে ১১৭-তে গুটিয়ে যায় আইরিশরা। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন মুস্তাফিজ ও রিশাদ। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ১১৮ রান।
ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেন অধিনায়ক পল স্টার্লিং। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ৩৮ রানের ইনিংসই ছিল আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ।
তাকে দ্রুতই আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন, ক্যাচটি নেন সাইফ হাসান।স্টার্লিংয়ের বিদায়ের পর সফরকারীদের কোনো ব্যাটারই দলে হাল ধরতে পারেননি।
টিম টেক্টর ১০ বলে ১৭ রান করে বোল্ড হন শরিফুল ইসলামের বলে। অন্যরা কেউই বড় কিছু করতে পারেননি। হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার, গ্যারেথ ডেলানি কারও ব্যাটই আজ জ্বলে উঠেনি।বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। বিশেষ করে পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও লেগস্পিনার রিশাদ হোসেন গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নেন।
শেষ দিকে রান তুলতে মরিয়া আয়ারল্যান্ড আরও চাপে পড়ে দ্রুত উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১১৭ রানে থামে তাদের ইনিংস।মুস্তাফিজ-রিশাদের বোলিং তোপে ১১৭-তে অলআউট আয়ারল্যান্ড
বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ ও রিশাদ ৩টি করে উইকেট নেন। শরিফুল পান ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান ও সাইফুদ্দিনও একটি করে উইকেট লাভ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন