সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ১১:২৬ এএম

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির

লিওনেল মেসি ভারতে আসছেন—এই খবর পুরনো হলেও, আর্জেন্টাইন মহাতারকার বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর উন্মাদনা এখন তুঙ্গে। এই উন্মাদনার অন্যতম আকর্ষণ হতে চলেছে মেসির এক বিশাল ভাস্কর্য, যা ফুটবল ইতিহাসে নির্মিত সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হতে যাচ্ছে।

মেসি আগামীকাল ভারতে পা রাখবেন। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আগামী ১৩, ১৪ এবং ১৫ ডিসেম্বর এই তিন দিনে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি—মোট চারটি শহর জুড়ে সফর করবেন।

২০১১ সালের পর এটাই হবে মেসির প্রথম ভারত সফর। আর এই সফরসূচির অন্যতম আকর্ষণ হলো ভাস্কর্য উন্মোচন। জানা গেছে।

কলকাতায় ৭০ ফুট উচ্চতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের ভাস্কর্য উন্মোচিত হবে। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে কোনো ফুটবলারের এত উচ্চতার ভাস্কর্যের নজির নেই।মেসি তার এই সফরে প্রতিটি শহরে ভিন্ন ভিন্ন আয়োজনে অংশ নেবেন।

সফরের বেশ কয়েকটি অংশে মেসির সঙ্গে যোগ দেবেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। এই হাই-প্রোফাইল সফর ভারতে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।