ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৩৯ এএম
টানা হার এবং দলীয় কোন্দল নিয়ে স্পেনজুড়ে চলা গুঞ্জনে জাভি আলোনসোর চাকরি নিয়ে যখন প্রশ্ন উঠছিল, ঠিক তখনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা জয়ের ধারায় ফিরে কোচকে স্বস্তি এনে দিলেন।
দিপোর্তিভো আলাভাসকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে রিয়াল। এই জয়ের মূল নায়ক ছিলেন রদ্রিগো।প্রতিপক্ষের মাঠে এই স্বস্তির জয়ে শুরুতে দুর্দান্ত একক নৈপুণ্যের এক গোলে সফরকারী রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে।
এরপর আলাভাস সমতায় ফিরলেও, রদ্রিগোর সৌজন্যে জয়সূচক গোল পেয়ে যায় লস ব্লাঙ্কোসরা।দীর্ঘ ৩২ ম্যাচ গোল না পাওয়া রদ্রিগো এই নিয়ে টানা দুই ম্যাচে গোল করলেন।এই জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ: ১৭ ম্যাচে ১২ জয়, তিন ড্র আর দুই হারে জাভি আলোনসোর দলের পয়েন্ট ৩৯।বার্সেলোনা: চার পয়েন্ট বেশি নিয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন