ডিসেম্বর ১৫, ২০২৫, ০১:০২ পিএম
আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা ঘরোয়া—টপঅর্ডার ব্যাটার অভিষেক শর্মা ছক্কা মারাকে রীতিমতো ছেলেখেলা বানিয়ে ফেলেছেন। এক সপ্তাহ আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি হাঁকানোর পর এবার টি-টোয়েন্টিতে ছক্কার আরও দুটি বড় রেকর্ড গড়লেন এই তরুণ ক্রিকেটার।
গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি তিনটি করে চার ও ছয় মারেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি খেলতে নেমেছিলেন ২৯৭ ছক্কা নিয়ে। এই তিনটি ছক্কা মারার মাধ্যমে তিনি দ্রুততম ৩০০ ছক্কার মাইলফলকে প্রবেশ করলেন।
নতুন রেকর্ড: ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার মাত্র ১৬৩ ইনিংসে এই ৩০০ ছক্কা মারেন।আগের রেকর্ড: টি-টোয়েন্টিতে ২০৫ ইনিংসে ৩০০ ছক্কা মেরে আগের রেকর্ডটি ছিল লোকেশ রাহুলের।এই তরুণ ক্রিকেটার কিছুদিন আগেই এক বছরে ১০০ টি-টোয়েন্টি ছয় মারার রেকর্ড গড়েন, যা কোনো ভারতীয় ব্যাটারের একমাত্র কীর্তি। এছাড়া, গতকাল ধর্মশালায় তিনি আরও একটি নজির তৈরি করেছেন:প্রথম বলে ছক্কা: অভিষেক শর্মা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচে প্রথম বলে ছক্কা মেরেছেন। এদিন লুঙ্গি এনগিডির প্রথম বলে ছয় হাঁকান তিনি।
এর আগে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমেও প্রথম বলে ছক্কা মেরেছিলেন তিনি।রোহিত শর্মা (৫৪৭), বিরাট কোহলি (৪৩৫), সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন, মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, সুরেশ রায়না ও হার্দিক পান্ডিয়ার পর ৩০০ এর বেশি ছক্কা মারা ভারতীয়দের সর্বশেষ সংযোজন হলেন অভিষেক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন