ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:২০ পিএম
বাংলাদেশ নারী ভলিবল দল আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিতব্য কাভা কাপ ফর উইমেন ২০২৫-এ অংশগ্রহণ করতে যাচ্ছে। দীর্ঘ চার মাসের কঠোর প্রশিক্ষণ ক্যাম্প সফলভাবে সম্পন্ন করে অধিনায়ক মোসা. সাবিনা খাতুনের নেতৃত্বে দলটি আগামী ১৭ ডিসেম্বর মালের উদ্দেশে রওনা হবে।
এই টুর্নামেন্টে বাংলাদেশসহ আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ ও তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দল অংশ নেবে, যা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হতে চলেছে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান দলের সার্বিক সহযোগিতা প্রদান করেছেন এবং তিন সেট অফিসিয়াল দলীয় কিট সরবরাহ করেছেন।
প্রেসিডেন্ট বলেন, "১ম বারের মতো দেশের বাহিরে মেয়েরা খেলতে যাচ্ছে এবং তাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। ট্রফি নিয়ে ও বিজয়ী বেশে তারা দেশে ফিরবে" বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি দেশবাসীর সাপোর্ট ও দোয়া চেয়েছেন।
বাংলাদেশ ভলিবল নারী কমিটির চেয়ারম্যান মিস শারমিন হাসান তিথি জানিয়েছেন, উন্নত প্রস্তুতি ও দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নারী ভলিবল দল কাভা কাপ ২০২৫ এ অংশ নিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন