জানুয়ারি ২৯, ২০২৬, ১২:১৯ এএম
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (২৮ জানুয়ারি) রাতে কোচ পিটার বাটলারের ঘোষিত এই স্কোয়াডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। দেশের নারী ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এই আসরের দলে জায়গা পাননি সাবিনা খাতুন, কৃষ্ণা রানি এবং সানজিদার মতো দীর্ঘদিনের অভিজ্ঞ ফুটবলাররা।
কোচ পিটার বাটলার মূলত অভিজ্ঞদের চেয়ে সাম্প্রতিক ফর্মে থাকা তরুণদের ওপর বেশি ভরসা রেখেছেন। তবে স্কোয়াডে শক্তির ভারসাম্য বজায় রাখতে ঋতুপর্না চাকমা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা এবং তহুরা খাতুনের মতো নির্ভরযোগ্য তারকাদের রাখা হয়েছে।
প্রথমবারের মতো এই আসরে অংশ নিতে যাওয়া বাংলাদেশের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ অপেক্ষা করছে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।
আগামী ৩ মার্চ সিডনিতে শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক যাত্রা শুরু হবে। সিডনি এবং পার্থের মাঠে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোর জন্য এখন থেকেই চূড়ান্ত প্রস্তুতি নিতে যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা।ঘোষিত ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড: শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তন্নিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার,
মোসাম্মত সুলতানা, উম্মে কুলসুম, নবিরান খাতুন, ফেরদৌসী আক্তার সোনালী, কোহাতি কিস্কু, আইরিন খাতুন, মোসাম্মত সুরমা জান্নাত, মোসাম্মত সাগরিকা, উমেহলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানি মন্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানি, শাহেদা আখতার রিপা, ঋতু পর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুথি, অনিকা রহমান ও উন্নতি খাতুন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন