সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রিয়াদ-সুলিভানের নৈপুণ্যে ভারতকে রুখে দিল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০৭:৫৮ পিএম

রিয়াদ-সুলিভানের নৈপুণ্যে ভারতকে রুখে দিল বাংলাদেশ

মাঠে লড়াইয়ের একটি দৃশ্য

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে রুখে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ দল।

 ভারতের বিপক্ষে ড্রয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানারআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিল বাংলাদেশের যুবারা। অন্যদিকে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের অসাধারণ নৈপুণ্য এই ম্যাচেও চোখে পড়ার মতো ছিল। তার নেওয়া একটি নিখুঁত কর্নার থেকে বল পেয়ে জালে জড়ান মোহাম্মদ আব্দুল রিয়াদ।

 রিয়াদের এই গোলেই সমতায় ফেরে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একাই ২ গোল করে আলোচনায় আসা সুলিভান এই ম্যাচেও দলের গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা রাখলেন। রক্ষণভাগ ও মাঝমাঠের সমন্বয়ে বাংলাদেশ পুরো সময়জুড়ে ভারতকে চাপে রাখতে সক্ষম হয়।গ্রুপ রানারআপ হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশকে লড়তে হবে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে।

 

অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে ভুটানের। টুর্নামেন্টের বর্তমান পরিস্থিতিতে নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম এবং দলীয় সংহতি বজায় থাকলে ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ ও ফুটবল সংশ্লিষ্টরা। ফুটবল অনুরাগীরা এখন তাকিয়ে আছেন নেপালের বিপক্ষে অনুষ্ঠেয় হাইভোল্টেজ সেই সেমিফাইনাল ম্যাচের দিকে।